অনলাইন প্রতারণার ফাঁদ, ডিটেইলস উইথ ক্যালকুলেশন।
অনলাইন প্রতারণার ব্যাপারে ৩ টি পোস্টে শেষ করেও, হয়তোবা পোস্ট বড় হওয়ায় সবাই পড়েনি।
তাই সংক্ষিপ্ত ডিটেইলসে কিছু ক্যালকুলেশন বুঝাচ্ছিঃ-
কিছু মাধ্যম আছে, যারা একাউন্ট করা বাবাদ ১০০০-১২০০ টাকা নিচ্ছে এবং প্রতিদিন ইনকাম দিচ্ছে মাত্র ১০ টাকা।
প্রতিদন ১০ টাকা ইনকাম হলে আপনার সেই আসল ১২০০ টাকা ফিরে পেতে ১২০০÷১০= ১২০ দিন ফ্রিতেই কামলা খাটতে হবে।
আর ১২০ দিনে তাদের ইনকাম কত আপনি কি জানেন?
প্রতি এডসের জন্য সে কমপক্ষে ৩০-৪০ টাকা পাবে বাংলাদেশী CPC/CPM অনুযায়ী। (এখন আপনি বলতে পারেন তুমি এটা কেমনে জানো? আমি বলবো, এসব এডস, অ্যাপস দিয়ে কাজ করানোর অভিজ্ঞতা আমার অনেক আগেই হয়েছে)
আর প্রতিদিন যেহেতু ৫ টি করে এডস দেখতে হয়, তাহলে তার আল্টিমেটলি ইনকাম ৫×৩০= ১৫০-২০০ টাকা।
আর এভাবে ১২০ দিনে তার ইনকাম হবে, ১৫০×১২০= ১৮-২০ হাজার টাকা।
১২০ দিনে আপনি ফ্রি খাটুনি খেটে কেবল আসল টাকাটি উদ্ধার করতে পারলেন,
আর এতদিনে আপনার এক টাকা ইনকাম না হলেও তাদের ১৮-২০ হাজার টাকা ইনকাম হইছে। (একটু কম বেশি হতে পারে)
পরবর্তীতে আপনি একাউন্ট করলে, রেফারেলের মারফতে তারা ১২০০ টাকা নিয়ে আপনাকে ৫০০ টাকা ব্যাক দিবে, এর মানে আপনার তবুও লাগছে ৭০০ টাকা।
আর প্রতিদিন ১০ টাকা করে ইনকাম করলে ৭০০ টাকা তুলতে যাচ্ছে ৭০ দিন। আর ৭০ দিনে তাদের ইনকাম হচ্ছে- ১৫০×৭০ = ১০-১২ হাজার টাকা। কিন্তু আপনি এ পর্যন্ত আসল টাকাই তুলতে পারেননি।
চলুন এর পরবর্তীতে যাওয়া যাক, ধরুন আপনি এখন আসল টাকা তুলতে পেরেছেন।
এখন আপনার দিনে ১০ টাকা করে ইনকাম হলে মাসে আসছে ১০×৩০= ৩০০ টাকা
আর তাদের বসে থেকে ইনকাম হচ্ছে এক আইডি থেকে ১৫০×৩০=৪৫০০-৫০০০ টাকা।
> এইটুকুর জন্য অনেকেই লাখ লাখ টাকা দিয়ে শতশত একাউন্ট খুলছে। কারণ যত একাউন্ট খুলবে ততই ১০ টাকা করে ইনকাম। কিন্তু আপনাকে আলটিমেটলি ফ্রি কামলা খাটতে হবে হবে কমপক্ষে ৩ মাস।
আর যখন সবাই লাখ লাখ টাকা দিয়ে একাউন্ট করে তাদের সার্কেল বড় হবে
এবং প্রচুর টাকাপয়সা হাতে আসবে।
তখন হুট করে টাকা নিয়ে বিদেশে উধাও... কেইস করবেন? কি লাভ হবে?
কোনো লাভ নেই...
শুধুশুধু খাটের উপর সুন্দর করে বসে, একহাত মাথায়/গালে দিয়ে একবেলা চিন্তা করবেন আর একবেলা দৌড়াদৌড়ি করবেন প্রশাসনিক দপ্তরে... হায়রে বাঙালি।
কারও খুব শখ থাকলে, এভাবে ইনকামের ভিষণ ইচ্ছা হলে, সর্বোচ্চ ৩-৪ টা আইডি খুলে ট্রাই করতে পারেন।
আর যাদের খুবই খুবই শখ এবং ১ মাসেই কোটিপতি হতে চান,
তাদেরকে বলবো এখন যে সম্পত্তি, বাড়ি-গাড়ি আছে, তা বিক্রি করে হাজার হাজার একাউন্ট করে, মাসে কোটি কোটি টাকা ইনকাম করুন।
কোটিপতি হলে তো আরও কতবড় বাড়ি-গাড়ি করতে পারবেন, তখন কি আর অভাব হবে। (ধন্যবাদ)
